About Us

About Us | আমাদের সম্পর্কে

Sandhani Multipurpose Cooperative Society Limited (SMCS) একটি নিবন্ধিত ও সদস্যভিত্তিক সমবায় প্রতিষ্ঠান, যা নৈতিকতা, স্বচ্ছতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পরিচালিত। আমাদের মূল লক্ষ্য হলো সদস্যদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করা এবং একটি টেকসই ও বিশ্বাসভিত্তিক কমিউনিটি গড়ে তোলা।

SMCS সদস্যদের জন্য দায়িত্বশীল মাইক্রো ঋণ, নিরাপদ সঞ্চয় পরিকল্পনা, এবং সমবায়ভিত্তিক উদ্যোগ পরিচালনা করে থাকে। আমরা বিশ্বাস করি—সঠিক দিকনির্দেশনা ও নৈতিক অর্থায়নের মাধ্যমে সাধারণ মানুষও অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারে।

আমাদের প্রতিটি কার্যক্রমে নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা, স্বচ্ছ হিসাবরক্ষণ এবং সদস্যদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। SMCS কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়—এটি একটি বিশ্বাসের জায়গা, যেখানে সদস্যরাই আমাদের শক্তি।

Our Background | প্রতিষ্ঠানের পটভূমি

“Founded with a purpose”

Sandhani Multipurpose Cooperative Society Limited (SMCS) প্রতিষ্ঠিত হয়েছে সাধারণ মানুষের আর্থিক প্রয়োজনকে নৈতিক, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনার উদ্দেশ্যে। সমাজে দায়িত্বশীল অর্থায়নের অভাব ও নিরাপদ সঞ্চয়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই ২০২৪ সালে এই সমবায় উদ্যোগের সূচনা শুরু হয়।

শুরু থেকেই SMCS সদস্যভিত্তিক সমবায় নীতিতে পরিচালিত হয়ে আসছে, যেখানে পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা এবং জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। ক্ষুদ্র উদ্যোক্তা ও স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করাই ছিল আমাদের যাত্রার মূল প্রেরণা।

সময়ের সাথে সাথে SMCS একটি বিশ্বাসযোগ্য সমবায় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যেখানে ঋণ, সঞ্চয় ও সমবায়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে সদস্যদের দীর্ঘমেয়াদি উন্নয়নে কাজ করা হচ্ছে। সাধারণ মানুষের আর্থিক প্রয়োজনকে নৈতিক ও নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে এনে একটি নিরাপদ সমাধান প্রদান করাই আমাদের মূল উদ্দেশ্য।

নৈতিক অর্থায়ন ও সমবায়ের মাধ্যমে একটি স্বনির্ভর ও শক্তিশালী কমিউনিটি গড়ে তোলা।

Our Vision | ভিশন

সদস্যদের জন্য দায়িত্বশীল ও ন্যায়সঙ্গত ঋণ সুবিধা প্রদানের সাথে
নিরাপদ ও নিয়মিত সঞ্চয়কে উৎসাহিত করে
স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা নিশ্চিত করে
পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়ন সাধন করা

Our Mission | মিশন
  • বিশ্বাস
  • স্বচ্ছতা
  • নৈতিকতা
  • সহযোগিতা
  • দায়িত্বশীলতা
Our Values | আমাদের মূল্যবোধ
  • নিবন্ধিত সমবায় প্রতিষ্ঠান
  • বাংলাদেশ সমবায় আইন ও বিধিমালা অনুযায়ী পরিচালিত
  • নিয়মিত হিসাবরক্ষণ ও অডিট কার্যক্রম
  • সহযোসদস্যভিত্তিক ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা
Legal Status | আইনগত অবস্থান

“আপনার উন্নতিই আমাদের অঙ্গীকার”

Scroll to Top